Saturday, March 27, 2010

ভবিষ্যত গণনা


   السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
ভবিষ্যত গণনা

রাসুলুল্লাহ (সা) বলেছেন

যে ব্যক্তি গণকের কাছে গমন করল এবং সে যা বলে তা বিশ্বাস করল তাহলে সে মুহাম্মদের উপর যা নাজিল করা হয়েছে তাকে অস্বীকার করল
 
আহমাদ ২/৯২৪; সহীহ আল-জামে ৫৯৩৯

be Organized by Holy Islam O.H.I For More Visit:


Wednesday, March 24, 2010

আল্লাহর বাণী বিজয়ী করার উদ্দেশ্যে যে লড়াই করে তার লড়াই আল্লাহর পথে হয়


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
আল্লাহর বাণী বিজয়ী করার উদ্দেশ্যে যে লড়াই করে তার লড়াই আল্লাহর পথে হয়  

আবু মুসা (রা) বর্ণিত; তিনি বলেন,

এক ব্যক্তি রাসুলুল্লাহ (সা) –এর কাছে এসে বলল, ‘হে রাসুলুল্লাহ (সা)! আল্লাহর পথে লড়াইটা কি?’ আমাদের কেউ তো রাগের বশবর্তী হয়ে লড়াই করে আবার কেউ জিদ ধরে লড়াই করে। রাবী বলেন, রাসুলুল্লাহ (সা) তার দিকে মাথা উত্তোলন করে তাকাতেন না যদি লোকটি দাঁড়ানো না থাকত;
রাসুলুল্লাহ (সা) বললেন, আল্লাহর বাণী বিজয়ী করার উদ্দেশ্যে যে লড়াই করে তার লড়াই আল্লাহর পথে হয়  
 

 সহীহ বুখারী ১ম খন্ড হাদীস ১২১


be Organized by Holy Islam O.H.I For More Visit:



Sunday, March 21, 2010

রবের নিদর্শন সমূহকে অবজ্ঞা নয়


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
রবের নিদর্শন সমূহকে অবজ্ঞা নয়


وَمَا تَاۡتِيۡهِمۡ مِّنۡ اٰيَةٍ مِّنۡ اٰيٰتِ رَبِّهِمۡ اِلَّا كَانُوۡا عَنۡهَا مُعۡرِضِيۡنَ

আল্লাহ বলেছেন

মানুষের অবস্থা দাঁড়িয়েছে এই যে, তাদের রবের নিদর্শনসমূহের মধ্য থেকে এমন কোন নিদর্শন নেই যা তাদের সামনে আসার পর তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়নি৷
 
আল্ কুরআন সুরা আন আ’ম-৪


be Organized by Holy Islam O.H.I For More Visit:

Thursday, March 18, 2010

আল্লাহ যে বিধান নাযিল করেছেন তা মেনে চলো


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
আল্লাহ যে বিধান নাযিল করেছেন তা মেনে চলো


আল্লাহ বলেছেন

তাদের যখন বলা হয়, আল্লাহ যে বিধান নাযিল করেছেন তা মেনে চলো, জবাবে তারা বলে, আমাদের বাপ-দাদাদের যে পথের অনুসারী পেয়েছি আমরা তো সে পথে চলবো৷ আচ্ছা, তাদের বাপ-দাদারা যদি একটুও বুদ্ধি খাটিয়ে কাজ না করে থেকে থাকে এবং সত্য-সঠিক পথের সন্ধান না পেয়ে থাকে তাহলেও কি তারা তাদের অনুসরণ করে যেতে থাকবে ?

আল কুরআন: সুরা বাকারা ১৭০



be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

Thursday, February 25, 2010

উপরের হাত নীচের হাত থেকে উত্তম


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
উপরের হাত নীচের হাত থেকে উত্তম

আবু নুমান (র) ও আব্দুল্লাহ ইবন মাসলামা (র)... ইবনে ‘উমর (রা) থেকে বর্ণিত যে;
রাসুলুল্লাহ (সা) একবার মিম্বরে উপর থাকা অবস্থায় সাদকা করা ও ভিক্ষা করা থেকে বেঁচে থাকা ও ভিক্ষা করা সম্পর্কে উল্লেখ করে বলেনঃ
উপরের হাত নীচের হাত থেকে উত্তম;
উপরের হাত দাতার, আর নীচের হাত হলো ভিক্ষুকের।
 
বুখারী শরীফ ৩য় খন্ড হাদীস ১৩৪৫

be Organized by Holy Islam O.H.I For More Visit:


Sunday, February 14, 2010

একটি দেহের মত


السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
একটি দেহের মত

নুমান (রা) বর্ণিত;
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
গোটা মুসলিম সমাজ একটি দেহের মত; তার চোখে যন্ত্রণা হলে গোটা দেহই তা অনুভব করে, মাথায় যন্ত্রণা হলে গোটা দেহই যন্ত্রণা অনুভব করে  
[এন্তেখাবে হাদীস হাদীস নং ২৭৮]

be Organized by Holy Islam O.H.I For More Visit:

Bangla reading problem visit:

Saturday, February 13, 2010

দ্বীনের প্রতি আহবান চলবেই


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
দ্বীনের প্রতি আহবান চলবেই

আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রা) থেকে বর্ণিত;
রাসুলুল্লাহ (সা) একজন নবীর কাহিনী বর্ণনা করছিলেন; দ্বীনের প্রতি আহবানের অপরাধে সে নবীকে তার জাতির লোকেরা মর্মান্তিকভাবে প্রহার করে দেহ রক্তাক্ত করে দিয়েছিল; এরুপ কঠিন অবস্থায়ও সে নবী নিজের মুখমন্ডল হতে রক্ত মুছেছেন আর বলেছেন- হে আল্লাহ! আমার জাতির অপরাধ মাফ করে দাও; কেnননা তারা প্রকৃত অবস্থা জানে না
 
রাহে আমল হাদীস নং ৪২৭ [বুখারী ও মুসলিম]


be Organized by Holy Islam O.H.I For More Visit:

Wednesday, February 10, 2010

আত্মমর্যাদাবোধ


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
আত্মমর্যাদাবোধ

আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত;
রাসুলুল্লাহ (সা) বলেছেন

“আত্মমর্যাদাবোধ কোন ক্ষেত্রে আল্লাহ পছন্দ করেন, আর কোন কোন ক্ষেত্রে তা অপছন্দ করেন; যেক্ষেত্রে ফিতনার* আশংকা থাকে, সেক্ষেত্রে আল্লাহ আত্মমর্যাদাবোধ পছন্দ করেন; আর যেক্ষেত্রে এর আশংকা নেই, সেক্ষেত্রে তিনি তা অপছন্দ করেন ”
 
সুনান ইবনে মাজাহ হাদীস ১৯৯৬
*ফিতনা= গোমরাহী, পরীক্ষা, আযাব, কুফরী, সত্যের প্রচারের মোকাবিলায় মিথ্যার বাধা প্রদান।  

be Organized by Holy Islam O.H.I For More Visit: