Thursday, June 3, 2010

শয়তান আদম সন্তানের রক্ত নালীতে পর্যন্ত চলাচল করতে পারে!


السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
শয়তান আদম সন্তানের রক্ত নালীতে পর্যন্ত চলাচল করতে পারে!


উম্মুল মু’মিনীন সাফীয়া থেকে বর্ণিত:

রাসূল (স.) ইতিকাফ করছিলেন। আমি রাতে তার সাথে দেখা করার জন্য গেলাম। তার সাথে কথা বলে ফিরে আসার জন্য উঠে দাড়ালাম । তিনিও আমাকে এগিয়ে দেয়ার জন্য সাথে আসলেন। দুজন আনসার ঐ পথ দিয়ে যাচ্ছিলেন। কিন্তু নবী (স.) তাদের লক্ষ্য করে বললেন: একটু দাড়াও! এ হল (আমার স্ত্রী) সাফীয়া ..।
তারা বলে উঠল....ইয়া রাসূলুল্লাহ!( আমরাতো তা জানি!)

তিনি বললেন: শয়তান আদম সন্তানের রক্ত নালীতে পর্যন্ত চলাচল করতে পারে! আমার আশংকা হল, হয়তো শয়তান চলাচল করে তোমাদের মনে খারাপ ধারণা সৃষ্টি করে দেবে।


নবী (স.) এর স্ত্রী সাফীয়া থেকে বর্ণিত                                                             
বুখারি..মুসলিম.. রি.সালেহীন. বাণীক্রম-১৮৪৯

be Organized by Holy Islam
O.H.I
For More Visit:



Monday, May 31, 2010

কোন কাজটি সবচেয়ে ভাল?



السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
কোন কাজটি সবচেয়ে ভাল?


الأوَّل : عن أَبِي ذرٍّ جُنْدَبِ بنِ جُنَادَةَ رضي اللَّه عنه قال
 : قلت يا رسولَ اللَّه، أيُّ الأعْمالِ أفْضَلُ ؟ قال : « الإِيمانُ بِاللَّهِ ، وَالجِهَادُ فِي سَبِيلِهِ » . قُلْتُ : أيُّ الرِّقَابِ أفْضَلُ ؟ قال : « أنْفَسُهَا عِنْد أهْلِهَا ، وأكثَرُهَا ثَمَناً » . قُلْتُ : فَإِنْ لَمْ أفْعلْ ؟ قال : « تُعينُ صَانِعاً أوْ تَصْنَعُ لأخْرَقَ » قُلْتُ : يا رسول اللَّه أرَأيتَ إنْ ضَعُفْتُ عَنْ بَعْضِ الْعملِ ؟ قال : « تَكُفُّ شَرَّكَ عَن النَّاسِ فَإِنَّها صدقةٌ مِنْكَ على نَفسِكَ » . متفقٌ عليه .

Abu Dharr (May Allah be pleased with him) reported: I asked: "O Messenger of Allah! Which action is the best?'' He (PBUH) said,

"Faith in Allah and Jihad in the way of Allah.'' I asked: "Which neck (slave) is best (for emancipation)?'' He said, "That which is dearest of them in price and most valuable of them to its masters". I asked: "If I cannot afford (it)?'' He said, "Then help a labourer or work for one who is disabled". I asked: "If I cannot do (it)?'' He said, "You should restrain yourself from doing wrong to people, because it (serves as) charity which you bestow upon yourself".

[Al-Bukhari and Muslim].


হযরত আবু যার জুনদব ইবন জুনাদা (রা.) থেকে বর্ণিত।

আমি জিজ্ঞেস করলাম,ইয়া রসূলাল্লাহ! কোন কাজটি সবচেয়ে ভাল?
তিনি বলেন “ আল্লাহর প্রতি ঈমান আনা ও তার পথে জিহাদ করা।”
আমি জিজ্ঞেস করলাম,কোন দাস মুক্ত করা সবচেয়ে ভাল?
তিনি বললেন: “যে দাস তার মালিকের কাছে বেশী প্রিয় "
আমি জিজ্ঞেস করলাম,আমি যদি এ কাজ না করতে পারি?
তিনি বললেন: “কোন কারিগরকে সাহায্য করবে অথবা কোন লোককে এমন কাজ শিখিয়ে দিবে যে জানে না।”
আমি বললাম ইয়া রাসূলাল্লাহ! আপনি কি মনে করেন আমি যদি এই কাজও না করতে পারি? তিনি বললেন,“মানুষের ক্ষতি করা থেকে দূরে থাক। কেননা সেটাও এমন একটা সাদাকা যা তোমার পক্ষ থেকে তোমার উপর হয়।"

                        
(বুখারী ও মুসলিম,রি.সালেহীন-১১৭)


be Organized by Holy Islam O.H.I For More Visit:

Monday, May 24, 2010

তারা অবশ্যই সেদিন চরম লাঞ্চিতদের অন্তর্ভুক্ত হবে


السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
তারা অবশ্যই সেদিন চরম লাঞ্চিতদের অন্তর্ভুক্ত হবে

আল্লাহ বলেন,

যারা আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধাচারণ করে, তারা অবশ্যই সেদিন চরম লাঞ্চিতদের অন্তর্ভুক্ত হবে।


















আল কুরআন সুরা আল মুজাদালাহ ২০

be Organized by Holy Islam O.H.I For More Visit:

Friday, May 21, 2010

আল্লাহকে সর্বাধিক গুরুত্ব দেওয়া


 السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
আল্লাহকে সর্বাধিক গুরুত্ব দেওয়া

আল্লাহ বলেন,

হে নবী! বলে দাও,যদি তোমাদের পিতা,তোমাদের সন্তান ও তোমাদের ভাই তোমাদের স্ত্রী,তোমাদের আত্মীয় -স্বজন,তোমাদের উপার্জিত সম্পদ,তোমাদের যে ব্যবসায়ে মন্দা দেখা দেয়ার ভয়ে তোমরা তটস্থ থাক এবং তোমাদের যে বাসস্থানকে তোমরা খুবই পছন্দ কর-এসব যদি আল্লাহ ও তার রসূল এবং তার পথে জিহাদ করার চাইতে তোমাদের কাছে বেশী প্রিয় হয়,তাহলে আল্লাহর ফায়সালা তোমাদের কাছে না আসা পর্যন্ত অপেক্ষা কর আল্লাহ ফাসেকদেরকে কখনো সত্য পথের সন্ধান দেন না৷


আল কুরআন সুরা তাওবা ২৪

be Organized by Holy Islam O.H.I For More Visit:

Thursday, May 20, 2010

আল্লাহ আরশে আসীন, সর্বত্র বিরাজমান নন


   السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
আল্লাহ আরশে আসীন, সর্বত্র বিরাজমান নন

আল্লাহ বলেন,

اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ فِىۡ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسۡتَوٰى عَلَى الۡعَرۡشِ

প্রকৃতপক্ষে আল্লাহই তোমাদের রব,যিনি আকাশ ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন৷তারপর তিনি আরশে সমাসীন হন৷

আল কুরআন সুরা আল আ’রাফঃ৫৪

اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ فِىۡ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسۡتَوٰى عَلَى الۡعَرۡشِ‌ؕ

আসলে তোমাদের রব সেই আল্লাহই,যিনি আসমান ও যমীন সৃষ্টি করেছেন ছয় দিনে তারপর আরশে অধিষ্টিত হয়েছেন

আল কুরআন সুরা ইউনুছ ৩

اللّٰهُ الَّذِىۡ رَفَعَ السَّمٰوٰتِ بِغَيۡرِ عَمَدٍ تَرَوۡنَهَا‌ ثُمَّ اسۡتَوٰى عَلَى الۡعَرۡشِ‌

আল্লাহই আকাশসমূহ স্থাপন করেছেন এমন কোন স্তম্ভ ছাড়াই যা তোমরা দেখতে পাও৷তারপর তিনি নিজের আরশে সমাসীন হয়েছে৷

আল কুরআন সুরা রা’দ ২

الرَّحۡمٰنُ عَلَى الۡعَرشِ اسۡتَوٰى

তিনি পরম দয়াবান৷আরশে সমাসীন৷

আল কুরআন সুরা ত্বহা ৫

الَّذِىۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَمَا بَيۡنَهُمَا فِىۡ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسۡتَوٰى عَلَى الۡعَرۡشِ‌ۛ‌ۚ

তিনিই ছয়দিনে আকাশ মন্ডলী ও পৃথিবী এবং তাদের মাঝখানে যা কিছু আছে সব তৈরি করে রেখে দিয়েছেন,তারপর তিনিই (বিশ্ব-জাহানের সিংহাসন) আরশে সমাসীন হয়েছেন
আল কুরআন সুরা ফুরকান ৫৯

اَ للّٰهُ الَّذِىۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَمَا بَيۡنَهُمَا فِىۡ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسۡتَوٰى عَلَى الۡعَرۡشِ‌ؕ

আল্লাহই আকাশ মণ্ডলী ও পৃথিবী এবং এদের মাঝখানে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন ছয় দিনে এবং এরপর আরশে সমাসীন হয়েছেন ৷

আল কুরআন সুরা সাজদাহ ৪

هُوَ الَّذِىۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ فِىۡ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسۡتَوٰى عَلَى الۡعَرۡشِ‌

তিনিই আসমান ও যমীনকে ছয় দিনে সৃষ্টি করেছেন এবং তারপর আরশে সমাসীন হয়েছেন৷
আল কুরআন সুরা হাদীদ ৪


be Organized by Holy Islam O.H.I For More Visit:



Wednesday, May 19, 2010

ভাষা শিক্ষায় উদ্যোগী হওয়া


 السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
ভাষা শিক্ষায় উদ্যোগী হওয়া


যায়েদ ইবনে সাবিত(রা:) থেকে বর্ণিত। 

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদীদের কিতাবী ভাষা শিক্ষার জন্য আমাকে আদেশ করেন এবং বলেন:
আল্লাহর কসম! আমার পত্রাদির ব্যাপারে আমি ইহুদীদের উপর নিশ্চিন্ত হতে পারি না।
তিনি (রাবী) বলেন, অত:পর অর্ধমাস (১৫ দিন) যেতে না যেতেই আমি সুরিয়ানী  ভাষা আয়ত্ব করে ফেললাম।
এ ভাষা শিক্ষার পর থেকে তিনি ইহুদীদের কাছে কোন কিছু লিখতে চাইলে আমিই তা লিখে দিতাম। আর তারা যদি তার কাছে কোন চিঠি পাঠাতো, আমিই তা তাকে পড়ে শুনাতাম।
















(আত-তিরমিযী:৫ম খন্ড; অনুচ্ছেদ-২২ হাদীস নং-২৬৫২)



be Organized by Holy Islam 
O.H.I 
For More Visit:

Wednesday, May 12, 2010

শিশুর জন্য মায়ের বুকের দুধের বিকল্প নেই


 السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
শিশুর জন্য মায়ের বুকের দুধের বিকল্প নেই

আবু উমামাহ আল-বাহিলি(রা) থেকে বর্ণিত;
মিরাজের রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন,অতঃপর আমাকে আরও সামনে নিয়ে যাওয়া হল.
ইত্যবসরে কতিপয় মহিলাকে দেখলাম. যাদের বুকের ছাতি সাপ দংশন করছে.
আমি জিজ্ঞেস করলাম
, এরা কোন মহিলা?
বলা হলো তারা সে মহিলা যারা নিজের সন্তানকে নিজের দুধ পান করাতো না.

ইবনে খুজামাহ হাদীস নং-১৯৮৬; সহীহ উত তারগীব-৯৯১
বিস্তারিত পড়ুন :





be Organized by Holy Islam O.H.I For More Visit: