Friday, September 3, 2010

লাইলাতুল কদরের লক্ষণ


السلام عليكم
রামাদান নির্দেশিকা
লাইলাতুল কদরের লক্ষণ

লাইলাতুল কদর উজ্জল রাত্রি, খুব গরমও নয় খুব ঠান্ডাও নয়, এই রাত্রিতে উল্কাপাত হয় না।
ইবনে আব্বাস (রা·) থেকে নবীর (সা) বক্তব্য হিসেবে বর্ণিত হয়েছে সহীহ ইবনে খুযায়মা, মুসনাদে তায়ালিসী গ্রন্থে । আলবানীর মতে সহীহ।

লাইলাতুল কদর শান্তিôময় রাত্রি, খুব গরমও নয় খুব ঠান্ডাও নয়, এর দিবসে সূর্য লাল ও দুর্বল অবস্থায় উদিত হয়।
তাবারানী ও অন্যান্য। আলবানীর মতে হাসান।

ঐদিন সূর্য রশ্মিবিহীন অবস্থায় উঠবে।
মুসলিম(৭৬২) ও অন্যান্য । এই ভাষ্য বায়হাকীর।


be Organized by Holy Islam 

O.H.I
For More Visit:

অনলাইনে বই পড়ুনঃ

Thursday, September 2, 2010

লাইলাতুল কদরের দুআ


 السلام عليكم
রামাদান নির্দেশিকা

লাইলাতুল কদরের দুআ





আয়েশা (রা·) বললেনঃ হে আল্লাহর নবী (সা) যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তবে কি বলব? তিনি (সা) বললেন, বলবেঃ [আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা‘ফু আন্নী] 



“হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন।” 



আহমদ ও অন্যান্য। আলবানী ও আরনাউতের মতে সহীহ। 






be Organized by Holy Islam 


O.H.I
For More Visit:

অনলাইনে বই পড়ুনঃ


Tuesday, August 31, 2010

রামাদানের শেষ দশক

السلام عليكم

রামাদান নির্দেশিকা
রামাদানের শেষ দশক

আয়েশা (রা·) বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাদানের শেষ দশকে [ইবাদতে] এমন সাধনা করতেন যে পরিমাণ সাধনা তিনি অন্য সময়ে করতেন না।
মুসলিম(১১৭৫)
আয়েশা (রা·) থেকে আরও বর্ণিত তিনি বলেনঃ


“দশরাত্রি শুরু হলে নবী (সা) কোমর বাঁধতেন, রাত জেগে ইবাদত করতেন এবং তাঁর পরিবারকে জাগিয়ে দিতেন।”

বুখারী(২০২৪) মুসলিম(১১৭৪)

be Organized by Holy Islam 
O.H.I
For More Visit:

অনলাইনে বই পড়ুনঃ
http://ohilibrary.blogspot.com/

Wednesday, August 25, 2010

সেহরীর শেষ/ফজর নির্ণয়


السلام عليكم
রামাদান নির্দেশিকা

সেহরীর শেষ/ফজর নির্ণয়




রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
দুটি ফজর র‌য়েছে, একটিতে খাদ্যগ্রহণ হারাম এবং সালাত (ফজরের) জায়েজ আরেকটিতে সালাত (ফজরের) হারাম এবং খাদ্যগ্রহণ জায়েজ। 
(Narrated by al-Haakim and al-Bayhaqi from the hadeeth of Ibn ‘Abbaas; classed as saheeh by al-Albaani in Saheeh al-Jaami’, 4279). 
দুটি ফজর র‌য়েছে, একটিতে ফজর হল শিয়ালের লেজের ন্যায়, যা সালাত (ফজরের) আদায়কে না জায়েজ ও খাদ্যগ্রহণকে হালাল করে। আরেকটিতে ফজর দিগন্তে অনুভূমিক ভাবে প্রসারিত হয় যা সালাতকে (ফজরের) জায়েজ এবং খাদ্যগ্রহণকে হারাম করে । 
(Narrated by al-Haakim and al-Bayhaqi from the hadeeth of Jaabir; classed as saheeh by al-Albaani in Saheeh al-Jaami’, 4278) 
দুটি ফজর র‌য়েছে, একটিকে বলা হয় শিয়ালের লেজের ন্যায়, যা মিথ্যা ফজর যে খাড়াভাবে আগমন করে,অনুভূমিকভাবে নয়। আরেকটিতে অনুভূমিকভাবে আগমন করে, খাড়াভাবে নয়।


(Classed as saheeh by al-Albaani in al-Silsilah al-Saheehah, no. 2202). 


be Organized by Holy Islam 


O.H.I
For More Visit:

অনলাইনে বই পড়ুনঃ

Saturday, August 21, 2010

জান্নাতে সাওম পালনকারীর মর্যাদা

السلام عليكم

রামাদান নির্দেশিকা
জান্নাতে সাওম পালনকারীর মর্যাদা

সাহল (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-
 রাসুলুল্লাহ (সা.) বলেছেন- জান্নাতে রায়্যান নামক একটি দরজা আছে. এ দরজা দিয়ে কিয়ামতের দিন সাওম পালনকারীরাই প্রবেশ করবে; তাদের ছাড়া আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না;
ঘোষণা দেয়া হবে, সাওম পালনকারীরা কোথায়?
তখন তারা দাঁড়াবে;
তারা ছাড়া আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না;
তাদের প্রবেশের পরই দরজা বন্ধ করে দেওয়া হবে.       
(সহীহ বুখারী ৩য় খন্ড অনুচ্ছেদ-৩১,হাদীস-১২০)

be Organized by Holy Islam 
O.H.I

For More Visit:

অনলাইনে বই পড়ুনঃ

Sunday, August 15, 2010

রমযান মাস, এ মাসেই কুরআন নাযিল করা হয়েছে

السلام عليكم

রামাদান নির্দেশিকা
রমযান মাস, এ মাসেই কুরআন নাযিল করা হয়েছে

আল্লাহ বলেন,
রমযান মাস, এ মাসেই কুরআন নাযিল করা হয়েছে, যা মানব জাতির জন্য পুরোপুরি হিদায়াত এবং দ্ব্যর্থহীন শিক্ষা সম্বলিত, যা সত্য-সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের পার্থক্য সুষ্পষ্ট করে দেয়; কাজেই এখন থেকে যে ব্যক্তি এ মাসের সাক্ষাত পাবে তার জন্য এই সম্পূর্ণ মাসটিতে রোযা রাখা অপরিহার্য এবং যে ব্যক্তি রোগগ্রস্থ হয় বা সফরে থাকে, সে যেন অন্য দিনগুলোর রোযার সংখ্যা পূর্ণ করে; আল্লাহ তোমাদের সাথে নরম নীতি অবলম্বন করতে চান, কঠোর নীতি অবলম্বন করতে চান না ; তাই তোমাদের এই পদ্ধতি জানানো হচ্ছে, যাতে তোমার রোযার সংখ্যা পূর্ণ করতে পার এবং আল্লাহ তোমাদের যে হিদায়াত দান করেছেন সে জন্য যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে ও তার স্বীকৃতি দিতে এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পার.
(আল কোরআন; সুরা বাকারা আয়াত নং-১৮৫)



be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

অনলাইনে বই পড়ুনঃ

Saturday, August 14, 2010

পূর্ববর্তী গুনাহ মাফ পাবার সময়


السلام عليكم
রামাদান নির্দেশিকা

পূর্ববর্তী গুনাহ মাফ পাবার সময়

Narrated Abu Huraira: 
The Prophet said,
Whoever fasted the month of Ramadan out of sincere Faith (i.e. belief) and hoping for a reward from Allah, then all his past sins will be forgiven.

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত;
রাসুলুল্লাহ(সা.) বলেছেন,
যে ব্যক্তি রামাদানে ঈমানের সাথে ও সওয়াব লাভের আশায় সাওম পালন করে, তার পূর্ববর্তী গুনাহসমুহ মাফ করে দেওয়া হয়.

বুখারী (৩৭), মুসলিম(৭৬০)


be Organized by Holy Islam O.H.I For More Visit:

অনলাইনে বই পড়ুনঃ

Monday, August 9, 2010

আল্লাহর রহমত তার গজবের উপর বিজয়ী



السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
আল্লাহর রহমত তার গজবের উপর বিজয়ী


আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত:

তিনি বলেন, রাসূল (স.)বলেছেনঃ  
আল্লাহ তা’আলা যখন সকল মাখলুককে সৃষ্টি করলেন তখন তিনি তাঁর নিকটে আরশে রক্ষিত কিতাবে লিখলেনঃ আমার রাহমাত আমার গজবের উপর সর্বদাই বিজয়ী, আল্লাহ তা’আলা নিজের সম্পর্কে নিজেই লিখে থাকেন।

সহীহ হাদীসে কুদসী হাদীস ২০৮

be Organized by Holy Islam
O.H.I
For More Visit: