Friday, November 20, 2009

জিলহজ্জ মাসের শুরু থেকে চুল ও নখ না কাটা


   السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
জিলহজ্জ মাসের শুরু থেকে চুল ও নখ না কাটা

عَنْ أُمِّ سَلَمةَ رضِيَ اللَّه عَنْهَا قَالَتْ : قَالَ رسُولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم :
مَنْ كَانَ لَهُ ذِبْحٌ يَذْبَحُهُ ، فَإِذا أُهِلَّ هِلالُ ذِي الحِجَّة ، فَلا يَأْخُذَنَّ مِنْ شَعْره وَلا منْ أَظْفَارهِ شَيْئاً حتى يُضَحِّيَ

» رَواهُ مُسْلِم
উন্মু সালামা (রা) থেকে বর্ণিত,
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 


যে ব্যক্তির কাছে কোরবানীর পশু রয়েছে এবং সে তা কোরবানী করতে মনস্থ করেছে, যিলহ্বজ্জ মাসের নতুন চাঁদ উঠার পর কোরবানী না করা পর্যন্ত সে যেন নিজের চুল এবং নখ না কাটে
(Riyadus Salehin Hadith-1274)
For Details click below:


 
Bangla reading problem visit:


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

Thursday, November 19, 2009

শহীদ তিতুমীর ও মেজর জলীল


السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
শহীদ তিতুমীর ও মেজর জলীল

বাংলার ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মুজাহিদ সাইয়েদ নিসার আলী ওরফে তিতুমীর ১৮৩১ সালের এই  দিনে নালিতাবাড়ীতে সাম্রাজ্যবাদী ব্রিটিষদের বিরুদ্ধে যুদ্ধে শহীদ হোন. 
বিস্তারিত পড়ুন- শহীদ তিতুমীর 
তার কয়েকটি বিখ্যাত উক্তি এখানে দেয়া হ্ল-
·    ইসলাম শান্তির দ্বীন. যারা মুসলিম নয় তাদের সাথে, শুধু ধর্মের দিক দিয়ে পৃথক বলে, বিবাদ-বিসম্বাদ করা আল্লাহ ও তার রাসুল কিছুতেই পছন্দ করেন না. তবে ইসলাম এ কথা বলে যে, যদি কোন প্রবল  শক্তিশালী অমুসলিম কোন দূর্বল মুসলিমের উপর অন্যায় উৎপীড়ন করে, তবে মুসলিমরা সেই দূর্বলকে সাহায্য করতে বাধ্য.
·  মুসলিমদের কথা-বার্তায়, আচার-আচরণে প্রকৃত মুসলিম হতে হবে. তারা যদি অমুসলিমদের আচার-আচরণ, চাল-চলন ও কাজকর্ম পছন্দ করে তাহলে শেষ বিচারের দিন আল্লাহ তাদেরকে অমুসলিমদের সাথে স্থান দিবেন.   
  .

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ৯ নং সেক্টর কমান্ডার মেজর এম, এ, জলিল ২১তম মৃত্যুবার্ষিকী; তিনি ছিলেন বাংলাদেশে ইসলামী জাগরণে অন্যতম ভূমিকা পালনকারী।
মেজর এম, এ, জলিলের দিক-নির্দেশনাপূর্ণ কিছু উক্তি নিম্নে দেয়া হলোঃ
·       আল্লাহ পাক পবিত্র কোরআনের অধিকাংশ সূরার মধ্যেই মানুষকে চিন্তাশীল হওয়ার তাকিদ দিয়েছেন ‘ইলম’ অর্জন ব্যতীত কোন জিনিসের তাৎপর্য বা গুরুত্ব অনুবাধন করা সহজ নয়। ‘ইলম’ এমন এক মহা মূল্যবান হাতিয়ার যা অন্যায় এবং অসত্যকে বশীভূত করে নিজস্ব গুণে।
উদাহরণ স্বরুপ, উপস্থিত দশজন ব্যক্তির সন্মুখে হঠাৎ করে একটি সাপ এসে পড়লে সকলেই ভীত-সন্ত্রস্ত হয়ে দৌড়ে পালাবে, কিন্তু উপস্থিত ঐ দশজনের মধ্যে কোন সাপুড়ে থাকলে সে প্রাণের ভয়ে দৌড়াবে না, বরং তার ‘ইলম’ দ্বারা সে সাপটিকে বশীভূত করার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবে…. অনুরুপ ভাবে যে ব্যক্তি একবার পরম করুণাময় আল্লাহর পরিচয় পেয়েছে এবং ‘ইলম’ তাকে সাহায্য করেছে স্রষ্টার সঠিক পরিচয় পেতে, তখন তার বিশ্রাম, ঘুম, আরাম-আয়েশ, খানা-পিনা, সন্তান- সন্ততি কোন কিছুই তাকে বশীভূত করে রাখতে পারে না; সকল ভোগ সামগ্রীই তার কাছে অপ্রয়োজনীয় হয়ে দাঁড়ায়।
(দৃষ্টিভঙ্গী ও জীবন দর্শন পৃষ্ঠা ৩৯-৪০)
·       আমেরিকা, রাশিয়া কিম্বা ভারতের উপর নির্ভরশীল নয়, বিশ্ব স্রষ্টা পরম করুণাময় সেই আল্লাহর উপরই বাংলাদেশের মানুষকে নির্ভরশীল হতে হবে; কোন শক্তিশালী বিদেশী রাষ্ট্রের উপর নির্ভরশীল হলেই বাংলাদেশের মানুষ খেয়ে পড়ে বেচে যাবে এ ধরণের চিন্তা-চেতনা যারা পোষণ করেন, তারা মুলতঃ শিরকী গুনাহতে পতিত হচ্ছেন, ধর্ম বিশ্বাসের দিক দিয়ে মুসলমান হলেও কোরআন- সুন্নাহ মতে তারা কতটুকু মুসলমান থাকছেন তা দেশের আলেম-উলামাবৃন্দই ভাল বুঝতে পারবেন; তবে একথা সত্য যে, বিদেশী রাষ্ট্রের উপর নির্ভরশীলতার পক্ষে যারা মতামত প্রকাশ করেন তারা দেশ ও জাতির বন্ধু নয়, স্বাধীনতার প্রয়োজন তাদের নেই; তারা বিদেশি রাষ্ট্রের পোষা এজেন্ট – পরাধীনতায় তারা চিরঅভ্যস্ত।
(দাবী আন্দোলন দায়িত্ব পৃষ্ঠা ৫২)
Bangla reading problem visit:


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:


Wednesday, November 18, 2009

কুরবানীর জন্য যে ধরণের পশু বর্জনীয়


السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা

কুরবানীর জন্য যে ধরণের পশু বর্জনীয়


উবাইদ ইবনে ফাযরুজ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল-বারাআ ইবনে আযেব (রা.)-কে  জিজ্ঞেস  করলাম,কোন ধরণের পশু কুরবানী করা জায়েজ নয়? তিনি বললেন
রাসুলুল্লাহ (সা.) আমাদের মাঝে  দাঁড়ালেন;  আমার  আঙ্গুলগুলো তার আঙ্গুলের চেয়ে ছোট ও তুচ্ছ; আমার আঙ্গুলের  গিরাগুলিও  তার আঙ্গুলের গিরার চেয়ে ছোট ও তুচ্ছ (সন্মানার্থে এভাবে বলা হয়েছে)

তিনি আঙ্গুল দিয়ে ইশারা করে বললেনঃ 



চার প্রকারের ক্রটিযুক্ত পশু কুরবানী করা জায়েজ নয়; অন্ধ- যার অন্ধত্ব সুষ্পষ্ট, রুগ্ন-  যার  রুগ্নতা সুষ্পষ্ট, খোঁড়া- যার খোঁড়ামী সুষ্পষ্ট, বৃদ্ধ ও দুর্বল যার হাড়ের মজ্জা নাই (শুকিয়ে গেছে);


আলী (রা) থেকে বর্ণিত,
তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) আমাদের নির্দেশ দিয়েছেন; আমরা যেন (কুরবানীর  পশুর) চোখ ও কান উত্তমরুপে দেখে নেই;আমরা যেন কুরবানী না করি এমন পশু দিয়ে যা কানা বা অন্ধ,



যার কান অগ্রভাগ বা শেষের অংশ কাটা;  যার  কান পাশের দিকে ফেঁড়ে গেছে বা গোলাকার ছিদ্র করা হয়েছে.



আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, 
রাসুলুল্লাহ (সা.) কান  কাটা ও শিং ভাঙ্গা পশু দিয়ে কুরবানী করতে  নিষেধ করেছেন. 






be Organized by Holy Islam
 
O.H.I

For More visit:  http://ohioftruth.blogspot.com/


Tuesday, November 17, 2009

এমন গোশত আহার করা, যা আল্লাহর নামে যবেহ করা হয়েছে কিনা জানা নেই


 السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা


এমন গোশত আহার করা, যা আল্লাহর নামে যবেহ করা হয়েছে কিনা জানা নেই



আয়েশা (রা) বর্ণিত,
সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসুল! একদল লোক, যারা জাহিলী যুগের কাছাকাছি (নওমুসলিম), আমাদের কাছে গোশত নিয়ে আসে. তারা আল্লাহর নাম নিয়ে তা যবেহ করেছে কিনা আমরা জানি না. আমরা কি এ গোশত খেতে পারি?
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ
তোমরা আল্লাহর নাম নাও, অতঃপর খাও
 
[সুনান আবু দাঊদ হাদীস নং ২৮২৯]

Bangla reading problem visit:


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:


Monday, November 16, 2009

মহিলাদের হজ্জ


السلام عليكم


দৈনন্দিন পথনির্দেশিকা
মহিলাদের হজ্জ



আয়েশা(রাঃ)থেকে বর্ণিত


হে আল্লাহর রাসুল আমরা (নারীরা) কি আপনাদের সঙ্গে জিহাদে অংশগ্রহণ করবনা? তিনি বললেন, তোমাদের জন্য উত্তম জিহাদ হল হ্বজ্জ               
 



To k





Bangla reading problem visit:





be Organized by Holy Islam
O.H.I
For More Visit:










Sunday, November 15, 2009

বন্ধুত্বের প্রভাব


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
বন্ধুত্বের প্রভাব

আবু মুসা আশয়ারী (রা) থেকে বর্ণিত,
তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

[বুখারী ও মুসলিম থেকে মিশকাত]
[এন্তেখাবে হাদীস হাদীস নং ২৯২]
Bangla reading problem visit:


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

Saturday, November 14, 2009

ঘুষ


 السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
ঘুষ

আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত,  
তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি-
যে জাতির মধ্যে যেনা-ব্যভিচার সাধারণ ভাবে ছড়িয়ে পড়ে-তারা অবশ্যই দুর্ভিক্ষে নিপতিত হয়; আর যে জাতির মধ্যে ঘুষের লেন-দেন ব্যাপক আকার ধারণ করে তারা ভয়-ভীতি ও সন্ত্রাসের শিকার হয়
[মুসনাদ আহমাদ থেকে মিশকাতে]
[এন্তেখাবে হাদীস হাদীস নং ৩৩৪]
আব্দুল্লাহ ইবনে আমর (রা) থেকে বর্ণিত,  
তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উৎকোচদাতা ও উৎকোচগ্রহীতা উভয়কে অভিসম্পাৎ করেছেন
[আবু দাঊদ থেকে মিশকাতে]
[এন্তেখাবে হাদীস হাদীস নং ৩৩২]
 


Bangla reading problem visit:




be Organized by Holy Islam
O.H.I
For More Visit: