Saturday, June 6, 2009

বিয়ে




السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

বিয়ে


وَأُحِلَّ لَكُم مَّا وَرَاء ذَلِكُمْ أَن تَبْتَغُواْ بِأَمْوَالِكُم مُّحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ

...মুহাররম* মেয়েলোক ছাড়া অন্য সব মেয়েলোক বিয়ে করা তোমাদের জন্য জায়েজ; হালাল করে দেয়া হয়েছে এ উদ্দেশ্যে যে, তোমরা তোমাদের ধন-মালের(মোহরানা) বিনিময়ে তাদের লাভ করতে চাইবে নিজেদের চরিত্র দুর্গের মত সুরক্ষিত রেখে বন্ধনহীন অবাধ যৌন চর্চা থেকে বিরত থেকে...

Al Qur'an Sura Nisa 24

فَانكِحُواْ مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاء مَثْنَى وَثُلاَثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلاَّ تَعْدِلُواْ فَوَاحِدَةً

...যেসব মেয়েদের তোমরা পছন্দ করো তাদের মধ্য থেকে দুই, তিন বা চারজনকে বিয়ে করো; কিন্তু যদি তোমরা তাদের সাথে ইনসাফ করতে পারবে না বলে আশংকা করো, তাহলে একজনকেই বিয়ে করো....

Al Qur'an Sura Nisa 3

রাসুলুল্লাহ (সা) বলেছেন,

যে লোক কিয়ামতের দিন পাক –পবিত্র ও পরিচ্ছন্ন চরিত্র নিয়ে আল্লাহর সাথে সাক্ষাত করবার বাসনা রাখে, তার কর্তব্য হচ্ছে (স্বাধীন মহিলা) বিয়ে করা।


(جه ما ابن)

মুহাররম* তোমাদের জন্যে হারাম করা হয়েছে তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভ্রাতৃকণ্যা; ভগিনীকণ্যা তোমাদের সে মাতা, যারা তোমাদেরকে স্তন্যপান করিয়েছে, তোমাদের দুধ-বোন, তোমাদের স্ত্রীদের মাতা, তোমরা যাদের সাথে সহবাস করেছ সে স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন-পালনে আছে..... ....তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রী এবং দুই বোনকে একত্রে বিবাহ করা; .... ....নিশ্চয় আল্লাহ ক্ষমাকরী, দয়ালু।

sura Nisa23

Knowing more about Wedding Visit


Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth





Wednesday, June 3, 2009

গোপণে প্রেম অবৈধ

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

গোপণে প্রেম অবৈধ


فَانكِحُوهُنَّ بِإِذْنِ أَهْلِهِنَّ وَآتُوهُنَّ أُجُورَهُنَّ بِالْمَعْرُوفِ مُحْصَنَاتٍ غَيْرَ مُسَافِحَاتٍ وَلاَ مُتَّخِذَاتِ أَخْدَانٍ



Wed them with the permission of their own folk (guardians, Auliyâ’ or masters) and give them their Mahr according to what is reasonable; they (the above said captive and slave-girls) should be chaste, not adulterous, nor taking boy-friends


... কাজেই তাদের (মুসলিম নারীদের) অভিভাবকদের অনুমতিক্রমে তাদেরকে বিয়ে কর এবং প্রচলিত পদ্ধতিতে তাদের মোহরানা আদায় করো; যাতে তারা বিয়ের আবেষ্টনীর মধ্যে সংরক্ষিত থাকে, অবাধ যৌন-লালসা পরিতৃপ্ত করতে উদ্যোগী না হয় এবং লুকিয়ে লুকিয়ে প্রেম না করে বেড়ায়...

Sura Nisa-25

রাসুলুল্লাহ (সা) বলেছেন,

যদি কেউ এমন কোন নারীর হস্ত স্পর্শ করে, যার সাথে তার কোন বৈধ সম্পর্ক নাই, তাহলে পরকালে তার হাতের উপরে জ্বলন্ত অগ্নি রাখা হবে.


Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth

Tuesday, June 2, 2009

অন্যকে অগ্রাধিকার প্রদানের নমুনা



السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

অন্যকে অগ্রাধিকার প্রদানের নমুনা


আল্লাহ বলেন,

“আর তারা নিজেদের উপর অন্যদের অগ্রাধিকার দেয়, যদিও তারা নিজেরা অভুক্ত থাকে.”

(সুরা হাশর ৯)

“আহার্যের প্রতি আসক্তি সত্ত্বেও তারা অভাবগ্রস্থ, পিতৃহীন ও বন্দীকে দান করে.”

(সুরা দাহর ৮)


আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত;

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একটি লোক এসে বলল, আমি ভীষন ক্ষুধার্থ.

নবী (স) তার এক স্ত্রীর কাছে লোক পাঠালেন; তার স্ত্রী বললেন, শপথ সেই সত্তার, যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন! আমার নিকট পানি ছাড়া আর কিছুই নেই.

আরেক স্ত্রীর কাছে পাঠালে তিনিও অনুরুপ জওয়াব দিলেন, এমনকি একে একে প্রত্যেকে একই রকম জওয়াব দিলেন, বললেন, শপথ সেই সত্তার যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন! আমার কাছে পানি ছাড়া আর কিছুই নেই.

নবী(স) সাহাবাদের বলেন, আজ রাতে কে এই লোকের মেহমানদারি করবে?

এক আনসারী বলেন, আমি হে আল্লাহর রাসূল.

তিনি তাকে সাথে নিয়ে নিজের ঘরে গেলেন এবং স্ত্রীকে বললেন, রাসূলূল্লাহ (স) এর মেহমানের যথাযথ খাতির-সমাদর করো.

আরেক রিওয়ায়াতে আছে, আনসারী তার স্ত্রীকে বললেন, তোমার কাছে (খাবার) কিছু আছে কি?

তিনি বলেন, বাচ্চাদের খাবার ছাড়া আর কিছু নেই।

আনসারী বললেন, বাচ্চাদের কিছু একটা দিয়ে ভুলিয়ে রাখ এবং ওরা সন্ধ্যার খানা চাইলে ওদের ঘুম পারিয়ে দিয়ো. আমাদের মেহমান (ও খানা) যখন এসে যাবে, তখন বাতি নিভিয়ে দিও, আর তাকে এটাই বোঝাবে যে, আমরাও খানা খাচ্ছি।

তারা সবাই বসে গেলেন। এদিকে মেহমান খানা খেলেন এবং তারা উভয়ে সারারাত উপোস কাটিয়ে দিলেন।

পরদিন প্রত্যূষে তিনি নবী (স) কাছে গেলেন। তখন নবী (স) বলেন, এ রাতে মেহমানের সাথে তোমরা যে আচরন করেছো , তাতে আল্লাহ সন্তোষ প্রকাশ করেছেন।

[বুখারী ও মুসলিম]

Riyadus Salehin Hadith 564

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth




Monday, June 1, 2009

দুর্দশাগ্রস্থদের সাহায্যে এগিয়ে আসা

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা


দুর্দশাগ্রস্থদের সাহায্যে এগিয়ে আসা


فَأَمَّا مَن أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى

যে লোক আল্লাহর রাস্তায় দান করল, আল্লাহ ভীতির নীতি অবলম্বন করল এবং ভালো কথাকে সত্য বলে গ্রহণ করল, তার জন্যই আমরা আরামদায়ক বস্তু সহজলভ্য করে দিব.

লাইল ৫-৭

وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّى وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَى إِلَّا ابْتِغَاء وَجْهِ رَبِّهِ الْأَعْلَى وَلَسَوْفَ يَرْضَى

আর সেই অগ্নিকুন্ডলী থেকে দূরে রাখা হবে সেই অতিশয় পরহেযগার ব্যক্তিকে যে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নিজের ধনমাল দান করে;

তার উপর কারও এমন কোন অনুগ্রহ নেই, যার বদলা তাকে দিতে হবে; সে তো শুধু নিজের মহান শ্রেষ্ঠ প্রভুর সন্তোষ লাভের জন্য কাজ করে; তিনি অবশ্যই (তার প্রতি) সন্তুষ্ট হবেন

লাইল ১৭-২১

إِن تُبْدُواْ الصَّدَقَاتِ فَنِعِمَّا هِيَ وَإِن تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاء فَهُوَ خَيْرٌ لُّكُمْ وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّئَاتِكُمْ وَاللّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

তোমরা যদি প্রকাশ্য দান কর, তবে তা ভালো এবং যদি তা গোপনে কর এবং অভাবগ্রস্থকে দাও, তবে তা তোমাদের জন্য আরো ভালো; আর তিনি তোমাদের পাপ মোচন করেন; তোমরা যা কর, আল্লাহ তা সবিশেষ অবহিত.

বাকারা ২৭১

قُل لِّلَّذِينَ كَفَرُواْ سَتُغْلَبُونَ وَتُحْشَرُونَ إِلَى جَهَنَّمَ وَبِئْسَ الْمِهَادُ

তোমরা কিছুতেই কল্যাণ লাভ করতে পার না, যতক্ষণ না তোমরা আল্লাহর পথে তোমাদের পছন্দনীয় বস্তু ব্যয় করবে; আর যা কিছু তোমরা ব্যয় কর, আল্লাহ সবিশেষ ওয়াকিফহাল.

আল ইমরান-১২

وعن عبدِ اللَّهِ بنِ مسعودٍ رضي اللَّه عنه قال : قالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « لا حَسَدَ إِلاَّ في اثَنَتَيْنِ : رَجُلٌ آتَاهُ اللَّهُ مَالاً ، فَسَلَّطَهُ على هَلكَتِهِ في الحَقِّ . ورَجُلٌ آتَاه اللَّهُ حِكْمَةً فُهو يَقضِي بِها وَيُعَلِّمُهَا » متفقٌ عليه وتقدم شرحه قريباً .

রাসুলুল্লাহ (সা) বলেছেন,

দু’জন ছাড়া আর কারো সাথে ঈর্ষা করা যায় না।


I. যাকে আল্লাহ সম্পদ দান করেছেন এবং তাকে সত্য পথে তা ব্যয় করারও ক্ষমতা দান করেছেন;

II. যাকে আল্লাহ জ্ঞান দান করেছেন, যা দিয়ে সে সঠিক ফয়সালা করে এবং যা অন্যকে শিক্ষা দেয়.

Riyadus Salehin Hadith 571 Narrated by Abdullah Ibne Masud

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth


Sunday, May 31, 2009

প্রাণীর ছবি প্রদর্শনী




السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

প্রাণীর ছবি প্রদর্শনী


আয়েশা (রা) থেকে বর্ণিত;

একবার রাসুলুল্লাহ (সা) আমার কাছে এলেন; তখন আমি একটি পর্দা টাঙিয়ে রেখেছিলাম; তার গাঁয়ে ছবি আঁকা ছিল; তার চেহারার রং বদলে গেলো;

তারপর তিনি পর্দাটি টেনে ছিঁড়ে ফেললেন এবং বললেন, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবেন, যারা আল্লাহর সৃষ্টির সাদৃশ্য প্রদর্শন করে.

Shahi Muslim Hadith 5381

জাবের ইবনে আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত;

রাসুলুল্লাহ (সা) ঘরের মধ্যে ছবি রাখতে মানা করেছেন এবং ছবি আঁকতেও নিষেধ করেছেন.

[তিরমিযী, পোশাক অধ্যায়]

হযরত ইবনে আব্বাস (রা) আবু তালহা আনসারী (রা) থেকে বর্ণিত;

রাসুলুল্লাহ (সা) বলেছেন,

ফেরেশতারা এমন কোন গৃহে প্রবেশ করে না যেখানে কুকুর পালিত থাকে এবং এমন কোন গৃহেও প্রবেশ করে না যেখানে ছবি থাকে.

Shahi Bukhari Hadith 3440

ইবনে আব্বাস (রা) খৃষ্টানদের গীর্জায় নামায পড়ে নিতেন কিন্তু এমন কোন গীর্জায় পড়তেন না যার মধ্যে ছবি থাকত।

[বুখারী, সালাত অধ্যায়]

আব্দুল্লাহ ইবনে ঊমার (রা.) থেকে বর্ণিত,

রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

যেসব লোক ছবি বানায় তাদেরকে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে;
তাদেরকে বলা হবেঃ যা তোমরা একেছ তাকে জীবন্ত কর.

রিয়াদুস সালেহীন ৪র্থ খন্ড হাদীস-১৬৭৮




বাইবেলে রয়েছে,

যে ব্যক্তি কোন ক্ষোদিত কিংবা ছাচে ঢালা প্রতিমা, সদাপ্রভুর ঘৃণিত বস্তু, শিল্পকরের হস্তনির্মিত বস্তু নির্মাণ করে গোপণে স্থাপন করে সে অভিশপ্ত।

[দ্বিতীয় বিবরণ ২৭:১৫]

তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ কর না; উপরিস্থ স্বর্গে, নীচস্থ পৃথিবীতে ও পৃথিবীর নীচস্থ জলমধ্যে যা যা আছে, তাদের কোন মূর্তি নির্মাণ কর না.

[যাত্রা পুস্তক ২০:৪]

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth





Saturday, May 30, 2009

দানশীলতা



السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

দানশীলতা


الرابع: عن أبي هُريرةَ رضي اللَّهُ عنه قال: جاءَ رجلٌ إلى النبيِّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم، فقال: يا رسولَ اللَّهِ، أيُّ الصَّدقةِ أعْظمُ أجْراً ؟ قال: «أنْ تَصَدَّقَ وأنْت صحيحٌ شَحيحٌ تَخْشى الْفقرَ، وتأْمُلُ الْغنى، ولا تُمْهِلْ حتَّى إذا بلَغتِ الْحلُقُومَ. قُلت: لفُلانٍ كذا ولفلانٍ كَذَا، وقَدْ كان لفُلان » متفقٌ عليه .


Abu Hurairah (May Allah be pleased with him) reported:

There came a man to the Prophet (PBUH) and said, "O Messenger of Allah, which charity is the most reward able?''

He (PBUH) said, "That you should give charity (in a state when you are) healthy and stingy and fear poverty, hoping to become rich (charity in such a state of health and mind is the best).

And you must not defer (charity to such a length) that you are about to die and would be saying: 'This is for so-and-so, and this for so-and-so.'

Lo! It has already come into (the possession of) so-and-so".

[Al-Bukhari and Muslim].

আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন


এক লোক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল, ইয়া রাসুলুল্লাহ! কোন সদকায়ে (দানে) সবচেয়ে বেশী সওয়াব?


তিনি বলেন, তুমি এমন অবস্থায় দান করবে যে তুমি সুস্থ আছ, সম্পদের প্রতি লোভী আছো, অভাব-অনটনকে ভয় করছ এবং ধনী হওয়ার আশাও করছ;


তুমি দান করার ব্যাপারে এমনভাবে কার্পন্য করো না যে, শেষে মৃত্যূর মুহুর্তে এসে যায় এবং তখন তুমি বলবে যে, এ পরিমাণ অমুকের এবং সে পরিমাণ অমুকের; অথচ অমুকের জন্য সে সম্পদ নির্ধারিত হয়েই গিয়েছে.


(বুখারী ও মুসলিম)


Riyad-Us-Saliheen Hadith No: 90


وعنه أَن رسولَ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قـال : « قال اللَّه تعالى : أنفِق يا ابْنَ آدمَ يُنْفَقْ عَلَيْكَ » متفقٌ عليه .

Abu Hurairah (May Allah be pleased with him) reported: Messenger of Allah (PBUH) said,

"Allah, the Exalted, says, `Spend, O son of Adam, you will also be spent upon.''

[Al-Bukhari and Muslim].

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

মহান আল্লাহ বলেন, "হে আদম সন্তান! খরচ করো তোমার জন্যও খরচ করা হবে"


Riyad-Us-Saliheen Hadith No: 549


وعن ْ عبد اللَّهِ بن عَمْرو بن العَاصِ رضي اللَّه عنهُما أَنَّ رَجُلاً سَأَلَ رسول اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : أَيُّ الإِسلامِ خَيْرٌ ؟ قال : « تُطْعِمْ الطَّعَامَ ، وَتَقْرَأُ السَّلامَ عَلى مَنْ عَرَفْتَ وَمَنْ لم تَعْرِفْ » متفقٌ عليه


Abdullah bin `Amr bin Al-`as (May Allah be pleased with them) reported: A man asked Messenger of Allah (PBUH), "Which act in Islam is the best?'' He (PBUH) replied,

"To feed (the poor and the needy) and to greet those whom you know and those you do not know.''

[Al-Bukhari and Muslim].


এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কোন ইসলাম উত্তম?

তিনি বলেন,

"কাউকে তোমার আহার করানো এবং তোমার প রিচিত ও অপরিচিত সকলকে সালাম করা"


Riyad-Us-Saliheen Hadith No: 550


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth