Friday, December 18, 2009

লোভ-লালসা



 السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
লোভ-লালসা

আমর ইবনে আওফ  (রা) বর্ণিত, তিনি বলেন,
রাসুলুল্লাহ (স) বলেছেন-


আল্লাহর শপথ! আমি তোমাদের ব্যাপারে দারিদ্রের ভয় করি না; বরং আমার আশংকা হচ্ছে, তোমাদের পূর্বেকার লোকদের মত তোমাদের জন্যও পার্থিব ধন-সম্পদের দরজা উন্মুত্ত করে দেয়া হবে এবং তাদের মত তোমরাও পার্থিব লালসার শিকার হবে; এর পরিণতিতে তাদের মত তোমরাও ধ্বংস হয়ে যাবে 



(বুখারী-মুসলিম থেকে মিশকাত) 
 [এন্তেখাবে হাদীস হাদীস নং ১৮২]



be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

Bangla reading problem visit:


Thursday, December 17, 2009

খ্যাতি ও যশের কাঙ্গাল না হওয়া


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
খ্যাতি ও যশের কাঙ্গাল না হওয়া

সা’দ  (রা) বর্ণিত, তিনি বলেন,
রাসুলুল্লাহ (স) বলেছেনে-


আল্লাহ অপরিচিত মুত্তাকী ধনীকে পছন্দ করেন  




(মিশকাত)          
 [এন্তেখাবে হাদীস হাদীস নং ১৫০]



be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

Bangla reading problem visit:


Tuesday, December 15, 2009

আল্লাহর উপর ভরসা


   السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
আল্লাহর উপর ভরসা

উমর ইবনুল খাত্তাব (রা) বর্ণিত, তিনি বলেন,
রাসুলুল্লাহ (স) বলতে শুনেছি-
তোমরা যদি সত্যিকারভাবেই আল্লাহর উপর ভরসা কর তবে তিনি পাখিদের মতই তোমাদের রিযিকের ব্যবস্থা করবেন; ভোর বেলা পাখিরা খালি পেটে বেরিয়ে যায় এবং সন্ধ্যা বেলা ভরা পেটে ফিরে আসে 

(তিরমিযী থেকে মিশকাতে)
 [এন্তেখাবে হাদীস হাদীস নং ১২৩]


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

Bangla reading problem visit:

Monday, December 14, 2009

জীবিকার পবিত্রতা


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
জীবিকার পবিত্রতা

ইবনে মাসঊদ (রা) বর্ণিত, তিনি বলেন,
রাসুলুল্লাহ (স) বলেছেন-
আল্লাহর নির্ধারিত রিযিক পূর্ণ মাত্রায় লাভ না করা পর্যন্ত কোন জীবনধারীই মারা যায় না; সাবধান! আল্লাহকে ভয় করো এবং হালাল পন্থায় আয়-উপার্জনের চেষ্টা করো; রিযিক প্রাপ্তিতে বিলম্ব যেন তোমাদেরকে হারাম পন্থা অবলম্বনে প্ররোচিত না করে; কেননা আল্লাহর কাছে যা রয়েছে  তা কেবল তার আনুগত্যের মাধ্যমেই লাভ করা যায়
(ইবনে মাজাহ থেকে মিশকাতে)
 [এন্তেখাবে হাদীস হাদীস নং ১১৬]

Bangla reading problem visit:



be Organized by Holy Islam 
O.H.I
For More Visit:



Sunday, December 13, 2009

ইহকাল ও পরকালের তুলনা


   السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
ইহকাল ও পরকালের তুলনা

আবু মুসা (রা) থেকে বর্ণিত,

রাসুলুল্লাহ (সা.) বলেছেন-

 [মিশকাত] 
রাহে আমল ২য় খন্ড বিষয়-ইহকাল ও পরকালের তুলনা

Bangla reading problem visit:


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

Saturday, December 12, 2009

প্রবৃত্তি পূজা ও পার্থিব উন্নতির রঙ্গীন আশা


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
প্রবৃত্তি পূজা ও পার্থিব উন্নতির রঙ্গীন আশা

আবু সাঈদ আল-খুদরী (রা) থেকে বর্ণিত,

রাসুলুল্লাহ (সা.) বলেছেন-
আমি আমার উন্মতের জন্যে যে জিনিসটির সবচেয়ে বেশি ভয় করি তাহলো প্রবৃত্তি পূজা ও পার্থিব উন্নতির রঙ্গীন আশা; প্রবৃত্তি পূজার ফলে তারা সত্য পথ থেকে অনেক দূর সরে যাবে; আশা আকাঙ্ক্ষার স্বপ্নে বিভোর হয়ে আখেরাতের কথা ভূলে যাবে; সুতরাং এ কথা মনে রেখ; এ দুনিয়া বিদায় নিচ্ছে ও চলে যাচ্ছে; আখেরাত সামনে এগিয়ে আসছে; এদের উভয়েরই অনুগামী আছে; যদি তোমরা দুনিয়ার আন্তপুজারী না হতে চাও তা’হলে সৎ কাজ করতে থাক; কেননা আজ তোমরা কর্মক্ষেত্রে আছ; এখানে কোন হিসাব নেয়া হচ্ছে না; কিন্তু আগামীকাল তোমরা হিসেবের জগতে যাবে যেখানে কোন কাজের সুযোগ থাকবে না

[মিশকাত]  
রাহে আমল ২য় খন্ড বিষয়-বিপদের ঘন্টা

Bangla reading problem visit:


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

Friday, December 11, 2009

মানুষ এক জাতি ছিল


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
মানুষ এক জাতি ছিল

كَانَ ٱلنَّاسُ أُمَّةًۭ وَحِدَةًۭ فَبَعَثَ ٱللَّهُ ٱلنَّبِيِّۦنَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَأَنزَلَ مَعَهُمُ ٱلْكِتَبَ بِٱلْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ ٱلنَّاسِ فِيمَا ٱخْتَلَفُوا۟ فِيهِ ۚ وَمَا ٱخْتَلَفَ فِيهِ إِلَّا ٱلَّذِينَ أُوتُوهُ مِنۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ ٱلْبَيِّنَتُ بَغْيًۢا بَيْنَهُمْ ۖ فَهَدَى ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ لِمَا ٱخْتَلَفُوا۟ فِيهِ مِنَ ٱلْحَقِّ بِإِذْنِهِۦ ۗ وَٱللَّهُ يَهْدِى مَن يَشَآءُ إِلَىٰ صِرَطٍۢ مُّسْتَقِيمٍ
আল্লাহ বলেন-
মানুষ এক উম্মাহ ছিল; (তাদের মাঝে মতবিরোধ শুরু হয়) তারপর আল্লাহ সুসংবাদ দাতা ও সতর্ককারীরুপে নবীগণকে প্রেরণ করলেন এবং লোকেরা যেসব বিষয়ে মতপার্থক্য ও মতবিরোধে লিপ্ত হয়েছিল সেসব বিষয়ে সমাধান দেয়ার লক্ষ্যে তিনি তাদের সাথে সত্যতা সহকারে গ্রন্থ অবতীর্ণ করলেন; কিন্তু ঐ লোকেরা ছাড়া কেউ অনৈক্য সৃষ্টি করেনি যাদেরকে আল্লাহর গ্রন্থ দেয়া হয়েছিল, তারা সুষ্পষ্ট প থ নির্দেশ লাভ করার পর ও কেবল মাত্র পরস্পরের ওপর বাড়াবাড়ি করতে যাচ্ছিল বলেই সত্য পরিহার করে বিভিন্ন পথ উদ্ভাবন করে; কাজেই যারা নবীদের ওপর ঈমান এনেছে তাদেরকে আল্লাহ নিজের ইচ্ছাক্রমে সেই সত্যের পথ দেখিয়ে দিয়েছেন, যে ব্যাপারে লোকেরা মতবিরোধ করেছিল; আল্লাহ যাকে চান সঠিক পথ দেখিয়ে দেন।

আল কুরআন সুরা বাকারা-২১৩

Bangla reading problem visit:


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

Monday, December 7, 2009

তবে কি তোমরা বুদ্ধি-বিবেচনাকে কাজে লাগাবে না?


   السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
তবে কি তোমরা বুদ্ধি-বিবেচনাকে কাজে লাগাবে না?




যারা আল্লাহর সাথে নিজেদের সাক্ষাতের ঘোষণাকে মিথ্যা গণ্য করেছে তারা ক্ষতিগ্রস্থ হয়েছে; যখন অকস্মাৎ সে সময় (কিয়ামত) এসে যাবে তখন এরাই বলবে, “হায় আফসোস! এ ব্যাপারে আমাদের কেমন ভূল হয়ে গেছে” আর তারা নিজেদের পিঠে নিজদের গোনাহের বোঝা বহন করতে থাকবে; দেখো, কেমন নিকৃষ্ট বোঝা এরা বহন করে চলছে! দুনিয়ার জীবন তো একটি খেল-তামাশার ব্যাপার; আসলে যারা ক্ষতির হাত থেকে বাঁচতে চায় তাদের জন্য আখেরাতের আবাসই ভালো; তবে কি তোমরা বুদ্ধি-বিবেচনাকে কাজে লাগাবে না?

সুরা আন’আম ৩১-৩২
 
Bangla reading problem visit:


be Organized by Holy Islam
O.H.I
For More Visit: