Saturday, June 27, 2009

উপার্জনের সঠিক দৃষ্টিভংগী

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

উপার্জনের সঠিক দৃষ্টিভংগী


একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ দিয়ে এক ব্যক্তি পথ অতিক্রম করলেন; সাহাবারা তাকে জীবিকা উপার্জনে খুবই তৎপর ও আকৃষ্ট দেখে রাসুল(সা) কে বললেন, যদি এ ব্যক্তির দৌড় ও অনুরাগ আল্লাহর রাস্তায় হত তবে কতই না উত্তম হত;

এ কথা শুনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন- যদি এ ব্যক্তি নিজের উপার্জনে অক্ষম ছোট ছোট সন্তানের জন্য এ দৌড়ঝাপ করে থাকে তবে এ কাজ আল্লাহর রাস্তায় বলে গণ্য হবে;

যদি সে বৃদ্ধ মাতা-পিতাকে প্রতিপালনের জন্যে সচেষ্ট থাকে, তবে তাও আল্লাহর পথে বলে গণ্য হবে;

আর যদি সে নিজের জন্য এ চেষ্টা করে এবং তাতে তার উদ্দেশ্য থাকে কারো কাছে হাত প্রসারিত না করা তবেও এ কাজ আল্লাহর রাস্তায় বলে গণ্য হবে;

অবশ্য যদি তার এ পরিশ্রম অধিক ধন-সম্পদ অর্জন করে মানুষের উপর নিজের বড়াই করা ও বড়াই দেখানোর উদ্দেশ্য হয়ে থাকে, তবে এ পরিশ্রম শয়তানের রাস্তা বলে গণ্য হবে।

[তাবরানী]

(কা’ব ইবনে উজরা(রা.)থেকে বর্ণিত; যাদে রাহ হাদীস নং-৮৮)

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth

Monday, June 22, 2009

দায়িত্বহীন কাজ

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

দায়িত্বহীন কাজ


রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-

যে ব্যক্তি চিকিৎসা শাস্ত্রের জ্ঞান ও অভিজ্ঞতা ছাড়াই চিকিৎসক হয়ে বসে গেল সে (রোগীর মৃত্যূ বা রোগ বৃদ্ধির জন্য) দায়ী।

[আবু দাঊদ ও নাসাঈ থেকে মিশকাতে]

(আমর ইবনে শোয়াইব(রা.)থেকে বর্ণিত; এন্তেখাবে হাদীস নং-৩৪৫)

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth

Saturday, June 20, 2009

আল্লাহর পথে শহীদের মর্যাদা

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

আল্লাহর পথে শহীদের মর্যাদা


রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-

এমন কেউ নেই যে জান্নাতে প্রবেশ করবে অথচ তারপর পৃথিবীতে ফিরে আসাটা পছন্দ করবে- যদিও বা সমস্ত পৃথিবীর সবকিছু তারই হয়

(অর্থাৎ জান্নাত পাওয়ার পর কেউ আর পৃথিবীতে ফিরে আসতে চাইবে না)

কেবল শহীদ ব্যতীত; কেননা সে কামনা করবে যেন সে ফিরে আসে এবং দশবার শহীদ হয় তা এ জন্য যে, সে তার মর্যাদা দেখেছে।

(আনাস(রা.)থেকে বর্ণিত; সুহীহ মুসলিম হাদীস নং-৪৭৩৪)

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth

Wednesday, June 17, 2009

কৃতকর্মই শুধু থাকবে



السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

কৃতকর্মই শুধু থাকবে


আনাস (রা) থেকে বর্ণিত;

রাসুলুল্লাহ (সা) বলেন,

মৃত ব্যক্তিকে তিনটি জিনিষ অনুসরণ করেঃ তার পরিবার, তার সম্পদ এবং তার আমল;

তারপর দু’টি ফিরে আসে, আর একটি রয়ে যায়; ফিরে আসে তার পরিবার ও সম্পদ, আর রয়ে যায় তার আমল


Riyadus Salehin Hadith 104

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth




Monday, June 15, 2009

ওয়ালিমা



السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

ওয়ালিমা (বিয়ের পরের ভোজ অনুষ্ঠান)


আনাস (রা) থেকে বর্ণিত;

রাসুলুল্লাহ (সা) আব্দুর রহমান ইবনে আওফ (রা)-এর শরীরে জা’ফরানের চিহ্ন দেখতে পেলেন;

রাসুলুল্লাহ (সা) বললেন, এটা কি?

তিনি বলেন, হে আল্লাহর রাসুল! আমি এক মহিলাকে বিবাহ করেছি;

তিনি জিজ্ঞেস করলেনঃ তাকে কি পরিমাণ মোহর দিয়েছ?

তিনি বলেন, আমি তাকে খেজুরের আঁটির সমপরিমাণ ওজনের স্বর্ণ দিয়েছি;

রাসুলুল্লাহ (সা) বললেন- ওয়ালিমার আয়োজন করো, যদিও তা একটিমাত্র ছাগল দ্বারা হয়;

Sunan Abu Daud Hadith 2109


আব্দুল আযীয ইবনে সুহাইব (রা) থেকে বর্ণিত;

তিনি বলেন,

আমি আনাস ইবনে মালিক (রা) কে বলতে শুনেছি রাসুলুল্লাহ (সা) তার স্ত্রী জয়নাব বিনতে জাহাশের ওয়ালিমা যেভাবে করেছেন তার চাইতে উত্তম বা পরিমাণে অধিক খাদ্য দিয়ে তার আর কোন স্ত্রীর ওয়ালিমা করেন নি;

রাবী আনাস ইবনে মালিককে জিজ্ঞেস করলেন, রাসুলুল্লাহ (সা) কি ধরণের খাবার দিয়ে ওয়ালিমা করেছিলেন?

আনাস ইবনে মালিক বললেন, প্রচুর পরিমাণে রুটি ও গোশত দিয়ে- যা লোকেরা তৃপ্তির সাথে খেয়েছিল।

Sahih Muslim Hadith 3368


Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth