Sunday, July 12, 2009

কথাবার্তায় শিষ্টাচার

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

কথাবার্তায় শিষ্টাচার


আল্লাহ বলেন,

পদচারণায় মধ্যবর্তিতা অবলম্বন কর এবং কন্ঠস্বর নীচু কর. নিঃসন্দেহে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর.

(আল কুরআন সুরা লোকমান:১৯ )


রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে (থেমে থেমে) কথা বলতেন যে, কোন গণনাকারী গুণতে ইচ্ছা করলে তার কথাগুলোকে শব্দে শব্দে গুণনা করতে পারতেন.

তিনি দ্রুত ও অনর্গল কথা বলতেন না. তিনি ধীরে ধীরে স্পষ্টভাবে কথা বলতেন.

(আয়েশা (রা.) থেকে বর্ণিতবুখারী শরীফ:৩৩০৪)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

সবচেয়ে নিকৃষ্ট লোক সে, যার অশ্লীন কথা-বার্তা থেকে বাঁচার জন্যে মানুষ তাকে পরিত্যাগ করে.

আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হল ঝগড়াটে লোক.

(আয়েশা (রা.) থেকে বর্ণিত; বুখারী শরীফ:৫৬১৯ ও ৬৬৮৫ )

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের মুখ দিয়ে কখনও অশ্লীন কথা, অভিশাপ বাক্য ও গালির শব্দ বের হয়নি।

অসন্তোষের সময় তিনি বলতেন তার কি হয়েছে তার চেহারা ধুলমলিন হোক।

আনাস (রা.) থেকে বর্ণিত,এন্তেখাবে হাদীস হাদীস-২১৪

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam

O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth