Tuesday, October 5, 2010

বিয়ে রাসুলের সুন্নাত

السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
বিয়ে রাসুলের সুন্নাত

রাসূল (স.)বলেছেনঃ  

বিয়ে করা আমার সুন্নাত। সুতরাং যে আমার সুন্নাত বর্জন করবে সে আমার দলভুক্ত নয়।

সুনান ইবনে মাজাহ [(রিয়াদঃ মাকতাবাতুল মা’আরিফ, ১৪১৭ হি.),পৃ.৩২১ হাদীস-১৮৪৬]


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

Monday, October 4, 2010

অবিবাহিতের সাওম

 السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা
অবিবাহিতের সাওম

আকলামা (রা.) বর্ণিত, আমি আব্দুল্লাহ(রা.-এর সংগে চলতে ছিলাম তখন তিনি বললেন,আমরা রাসুলুল্লাহ(সা.)-এর সংগে ছিলাম,
তিনি বললেন-যে ব্যক্তির সামর্থ্য আছে, সে যেন বিয়ে করে নেয়; কেননা বিয়ে চোখকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে সংরক্ষণ করে; আর যার সামর্থ্য নেই, সে যেন সাওম(রোযা) পালন করে; সাওম তার প্রবৃত্তিকে দমন করে.
(বুখারী ৩য় খন্ড অনুচ্ছেদ-৩১,হাদীস-১২৯.)





be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

বই পড়ুনঃ http://ohilibrary.blogspot.com/

Monday, September 27, 2010

প্রতি মাসে তিনদিন সাওম পালন (আইয়ামে বিদ)


السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
প্রতি মাসে তিনদিন সাওম পালন (আইয়ামে বিদ)

রাসূল (সা) বলেছেনঃ
“হে আবু যার! যদি তুমি মাসের তিনদিন সাওম পালন কর তবে ১৩, ১৪ ও ১৫ তারিখ সাওম পালন কর।”

আহমদ, তিরমিযী। আলবানীর মতে হাসান সহীহ।


be Organized by Holy Islam O.H.I For More Visit:

বই পড়ুনঃ http://ohilibrary.blogspot.com/

Wednesday, September 22, 2010

শাওয়ালের ৬টি সিয়াম


السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
শাওয়ালের ৬টি সিয়াম

রাসূল (সা) বলেছেনঃ
“যে রামাদানের সাওম পালন করে শাওয়ালের ছয়টি দিয়ে তার অনুসরণ করল, তা সারা বছর সাওমের মত হল।”
মুসলিম(১১৬৪)

be Organized by Holy Islam O.H.I For More Visit:

বই পড়ুনঃ http://ohilibrary.blogspot.com/

Friday, September 17, 2010

সর্বোত্তম নফল সিয়াম



السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
সর্বোত্তম নফল সিয়াম


রাসূল (সা) আব্দুল্লাহ বিন আমর বিন আল-আসকে (রা·) বললেনঃ
প্রতি মাসে তিনদিন সাওম পালন কর কেননা সওয়াব দশগুণ হিসেবে, আর তা আজীবন সাওম পালনের মত। আমি বললামঃ আমি এর চেয়েও বেশী করতে সক্ষম। তিনি (সা) বললেনঃ তবে একদিন সাওম পালন কর আর দুদিন বিরত থাক। আমি বললামঃ আমি এর চেয়ে বেশী করতে সক্ষম। তিনি বললেনঃ তবে একদিন সাওম পালন কর আর একদিন বিরত থাক, কেননা তা দাউদের (আ·) সিয়াম, আর তা [নফল] সিয়ামের মধ্যে সর্বোত্তম। আমি বললামঃ আমি এর চেয়েও বেশী করতে সক্ষম, অতঃপর নবী (সা) বললেনঃ এর চেয়ে আর উত্তম নেই।
বুখারী(১৯৭৬), মুসলিম(১১৫৯)

be Organized by Holy Islam O.H.I For More Visit:

বই পড়ুনঃ http://ohilibrary.blogspot.com/

Thursday, September 16, 2010

আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে সালাত ও সিয়াম


 السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে সালাত ও সিয়াম


আব্দুল্লাহ বিন আমর বিন আল-আস (রা) নবী (সা) থেকে বর্ণনা করেন, যে তিনি (সা) বলেনঃ
“আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় সালাত হল দাউদের (আ) সালাত এবং আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় সিয়াম হল দাউদের (আ) সিয়াম, তিনি অর্ধেক রাত্রি ঘুমাতেন, এক তৃতীয়াংশ তাহাজ্জুদ আদায় করতেন আবার এক ষষ্ঠাংশ ঘুমাতেন। এবং তিনি একদিন সিয়াম পালন করতেন আর একদিন ইফতার করতেন [অর্থাৎ প্রতি দুদিনে একদিন নফল সাওম পালন করতেন]।”

বুখারী(১১৩১), মুসলিম(১১৫৯)।


be Organized by Holy Islam O.H.I For More Visit:

বই পড়ুনঃ http://ohilibrary.blogspot.com/

Friday, September 10, 2010

ঈদ মোবারক


السلام عليكم
ঈদ মোবারক
“তোমরা তা[চাঁদ] দেখে সাওম শুরু কর এবং তা[চাঁদ] দেখে সাওম শেষ কর, আর যদি তা তোমাদের নিকট অদৃশ্য হয় তবে শাবানের ৩০ দিন পূর্ণ কর।”

বুখারী(১৯০৯), মুসলিম(১০৮১)

“তোমরা তা[চাঁদ] দেখলে সাওম পালন কর এবং তা[চাঁদ] দেখলে সাওম ভঙ্গ কর এবং তদানুযায়ী ইবাদত পালন কর আর যদি তোমাদের থেকে তা আড়াল হয় তবে ৩০ দিন পূর্ণ কর, আর যদি দুজন সাক্ষী সাক্ষ্য দেয় তবে সাওম শুরু কর এবং ভঙ্গ কর।”
আহমদ, নাসাঈ


be Organized by Holy Islam 

O.H.I
For More Visit:

অনলাইনে বই পড়ুনঃ



Monday, September 6, 2010

এতেকাফ


السلام عليكم
রামাদান নির্দেশিকা
এতেকাফ

আবু 
 
সায়ীদ খুদরি রা· থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
 
ওয়া সাল্লাম বলেছেনঃ

আমি প্রথম দশকে এতেকাফ করেছি এই (কদর) রজনী খোঁজ করার উদ্দেশে, অতঃপর এতেকাফ করেছি
মাঝের দশকে, অতঃপর মাঝ-দশক পেরিয়ে এলাম , 
তারপর আমাকে বলা হল, (কদর) তো শেষ দশকে।

তোমাদের মধ্যে যদি কেউ এতেকাফ করতে চায় সে যেন এতেকাফ করে, অতঃপর লোকেরা তাঁর সাথে 
এতেকাফ করল।

[মুসলিমঃ হাদিস নং ১১৬৭]



be Organized by Holy Islam 

O.H.I
For More Visit:

অনলাইনে বই পড়ুনঃ