Tuesday, May 11, 2010

পিতা-মাতার সাথে সদ্ব্যবহার


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
পিতা-মাতার সাথে সদ্ব্যবহার

আল্লাহ বলেন
তোমার প্রভূ নির্দেশ দিচ্ছেন,তোমরা কেবলমাত্র আল্লাহরই ইবাদাত করবে এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করবে. তোমাদের কাছে যদি তাদের কোন একজন বা উভয়ে বৃদ্ধাবস্থায় থাকে তবে তোমরা তাদেরকে "উহ" পর্যন্ত বলবে না,তাদের সাথে দুর্ব্যবহার করবে না. বরং তাদের সাথে বিশেষ মর্যাদার সাথে কথা বলবে. বিনয় ও নম্রতার সাথে থাকবে এবং এ দোয়া করতে থাকবেঃ হে প্রভূ ! তাদের প্রতি রহম করুন,যেমন তারা বাল্যকালে আমাকে লালন-পালন করেছেন।

সুরা বনী ঈসরাইলঃ২৩-২৪
   


be Organized by Holy Islam O.H.I For More Visit:

Thursday, April 29, 2010

জ্ঞান গোপণ করা


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
জ্ঞান গোপণ করা

আবু হুরায়রা (রা) বর্ণিত;
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেনঃ
যে ব্যক্তিকে এমন কোন জিনিস সম্পর্কে জিজ্ঞেস করা হয় যা সে জানে, অথচ গোপণ রাখে, 
ক্বিয়ামতের দিন তার মুখে আগুনের লাগাম লাগানো হবে.













 তাহক্বীক মিশকাতুল মাসাবীহ (১ম খন্ড) হাদীস নং ২২৩, তিরমিযী ২৬৪৯
 

be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

Friday, April 23, 2010

দ্বীনের কথা পৌছিয়ে দেয়া


السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
দ্বীনের কথা পৌছিয়ে দেয়া

আবদুল্লাহ ইবনু মাসঊদ (রা) বর্ণিত;
তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ
আল্লাহ সেই ব্যক্তির মুখ উজ্জল করুন যে আমার কোন কথা শুনেছে এবং যেভাবে শুনেছে ঠিক সেভাবেই অন্যের কাছে তা পৌছিয়ে দিয়েছে। অনেক সময় যাকে পৌছানো হয় সে শ্রোতা থেকে অধিক স্মরণকারী হয়
তাহক্বীক মিশকাতুল মাসাবীহ (১ম খন্ড) হাদীস নং ২৩০, তিরমিযী ২৬৫৭  ইবনু মাজাহ ২৩২

be Organized by Holy Islam
O.H.I
For More Visit:


Tuesday, April 20, 2010

পৃথিবীতে ভ্রমণ কর


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
পৃথিবীতে ভ্রমণ কর

আল্লাহ বলেছেন

বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ, কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন; অতঃপর আল্লাহ্‌ পুর্নবার সৃষ্টি করবেন. নিশ্চয় আল্লাহ্‌ সবকিছু করতে সক্ষম.
আল্ কুরআন আনকাবুত-২০


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:




Sunday, April 18, 2010

আল্লাহ সবরকারীদের সাথি


السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
আল্লাহ সবরকারীদের সাথি

আল্লাহ বলেন,

“অনেক বারই দেখা গেছে,স্বল্প সংখ্যক লোকের একটি দল আল্লাহর হুকুমে একটি বিরাট দলের ওপর বিজয় লাভ করেছে ৷ আল্লাহ সবরকারীদের সাথি ৷”
 
আল কুরআন সুরা বাকারা- ২৪৯

be Organized by Holy Islam O.H.I For More Visit:

Sunday, March 28, 2010

যে হারাম তুচ্ছ নয়... ১


   السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
যে হারাম তুচ্ছ নয়... ১

আয়েশা (রা) থেকে বর্ণিত; তিনি বলেন,

আল্লাহর শপথ! রাসুলুল্লাহ (সা) কখনো কোন মহিলার হাত স্পর্শ করেননি। তিনি মহিলাদের বাইয়াত গ্রহণ করতেন কথা দ্বারা।
 
মুসলিম ৩/১৪৮৯

be Organized by Holy Islam O.H.I For More Visit:

Saturday, March 27, 2010

ভবিষ্যত গণনা


   السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
ভবিষ্যত গণনা

রাসুলুল্লাহ (সা) বলেছেন

যে ব্যক্তি গণকের কাছে গমন করল এবং সে যা বলে তা বিশ্বাস করল তাহলে সে মুহাম্মদের উপর যা নাজিল করা হয়েছে তাকে অস্বীকার করল
 
আহমাদ ২/৯২৪; সহীহ আল-জামে ৫৯৩৯

be Organized by Holy Islam O.H.I For More Visit:


Wednesday, March 24, 2010

আল্লাহর বাণী বিজয়ী করার উদ্দেশ্যে যে লড়াই করে তার লড়াই আল্লাহর পথে হয়


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
আল্লাহর বাণী বিজয়ী করার উদ্দেশ্যে যে লড়াই করে তার লড়াই আল্লাহর পথে হয়  

আবু মুসা (রা) বর্ণিত; তিনি বলেন,

এক ব্যক্তি রাসুলুল্লাহ (সা) –এর কাছে এসে বলল, ‘হে রাসুলুল্লাহ (সা)! আল্লাহর পথে লড়াইটা কি?’ আমাদের কেউ তো রাগের বশবর্তী হয়ে লড়াই করে আবার কেউ জিদ ধরে লড়াই করে। রাবী বলেন, রাসুলুল্লাহ (সা) তার দিকে মাথা উত্তোলন করে তাকাতেন না যদি লোকটি দাঁড়ানো না থাকত;
রাসুলুল্লাহ (সা) বললেন, আল্লাহর বাণী বিজয়ী করার উদ্দেশ্যে যে লড়াই করে তার লড়াই আল্লাহর পথে হয়  
 

 সহীহ বুখারী ১ম খন্ড হাদীস ১২১


be Organized by Holy Islam O.H.I For More Visit: